জাতীয়

ঈদের আগে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল নৌবন্দর

নৌযান
নৌযান

ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের প্রধান নদী বন্দরগুলো। এ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে সারাদেশে এ ধর্মঘট শুরু হয়েছে বলে জানান নৌযান শ্রমিকরা।

এদিকে, মালিক-শ্রমিক সমঝোতায় পৌঁছাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ্ আলম ভূঁইয়া বলেন, নৌশ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে চার দফা দাবিতে এ ধর্মঘট চলছে।

চার দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ বেতন স্কেল ঘোষণা, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্নির্ধারণ, নৌপথে সন্ত্রাস, ডাকাতি ও চাঁদাবাজি বন্ধসহ নদীপথ প্রতিরক্ষা বলেও জানান তিনি।

এদিকে, ধর্মঘটের খবর না জানার কারণে নদীবন্দরে গিয়ে দুর্ভোগে পড়েছেন দূরযাত্রার যাত্রীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ