উত্তরবঙ্গের ১৬টি জেলার ঈদুল আযহার অগ্রিম বাস টিকেট মঙ্গলবার থেকে বিক্রি শুরু হয়েছে।
রাত থেকেই কাঙ্খিত টিকেটের জন্য রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলীর বাস কাউন্টারগুলোতে ভীড় জমান টিকেটপ্রত্যাশীরা। ঈদের আগের ৭ দিনের টিকেট অগ্রীম বিক্রি হচ্ছে এসব কাউন্টারে। কাঙ্খিত টিকেট পেয়ে খুশি সবাই।
নন এসি বাসের ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় খুব বেশি না রাখা হলেও এসি বাসের ভাড়া অনেক বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। যদিও অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: