সচেতনতার অভাবে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাকে জনগণের মাঝে ব্যাপক প্রচার ও প্রচারণা চালাতে হবে।
এ সময় বিদেশি দাতা সংস্থার অনুদানের ওপর নির্ভর না করে বেসরকারি সংস্থাগুলোকে নিজেদের সম্পদ দিয়েই দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান কাজী খলিকুজ্জামান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: