জাতীয়

মা-আইভি রহমানের হত্যার বিচার নিয়ে হতাশ পাপন

আইভি রহমান
আইভি রহমান

আওয়ামী লীগ নেত্রী, বিশিষ্ট নারী নেত্রী, বীর মুক্তিযোদ্ধা আইভি রহমানের মৃত্যুবার্ষিকী বুধবার তার ছেলে নাজমুল হাসান পাপন এতোদিনে বিচার না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, অযথা সময়ক্ষেপন করা হচ্ছে ২১ আগস্ট গ্রেনেয হামলা মামলার বিচারকাজ নিয়ে।

আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ- পালন করা হচ্ছে।

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত হওয়ার দুদিন পর তিনি মারা যান। যথাযোগ্য মর্যাদায় দিনটি স্মরণ করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরব বাজারের চন্ডিবের গ্রামে আইভি রহমানের জন্ম। বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা কলেজের অধ্যক্ষ জালালউদ্দীন আহমেদের কন্যা আইভি রহমানের পুরো নাম জেবুন্নাহার আইভি।

১৯৫৮ সালে স্কুলে পড়া অবস্থায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বিয়ে হয় তার। স্বামীর হাত ধরে তার রাজনীতিতে পদার্পন। ৬২'র শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, ছয় দফা আর ৬৯'র গণঅভ্যুত্থান- বাঙালি মুক্তির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন রাজপথের যোদ্ধা। একাত্তরে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ছিলেন আইভি রহমান।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো হয় গ্রেনেড হামলা। সমাবেশের অস্থায়ী মঞ্চ করা হয়েছিল যে ট্রাকটিতে তার নীচেই দলের কর্মী-সমর্থকদের নিয়ে বসেছিলেন আইভি রহমান। দলের সভানেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড হামলায় নিথর হয়ে গিয়েছিল মিছিলের সাহসী এ মুখটি। এর দুদিন পর ২৪ আগস্ট সিএমএইচ হাসাপাতালে আইভি রহমান মারা যান।

রাজনীতির বাইরেও নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন আইভি। দলের মহিলা বিষয়ক সম্পাদিকার পাশাপাশি তিনি ছিলেন মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। ছিলেন জাতীয় মহিলা সমিতির সভানেত্রীও।

তার মৃত্যুবার্ষিকী স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জন্মস্থান ভৈরবেও নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে আইভি রহমানকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ