জাতীয়

সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি স্বার্থে কাজ করে: ড. নাসির

 নাসির
নাসির

জনগণের স্বার্থে গঠন করা হলেও সরকারি প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ যথাযথ সেবা পায়না— এসব প্রতিষ্ঠান কাজ করে ব্যক্তি স্বার্থে বলে মন্তব্য করলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ।

বুধবার বিকেলে রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শান্তি, সুবিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থার সংকটও রয়েছে— উল্লেখ করেন ড. নাসিরউদ্দিন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শান্তি ও সুবিচার নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, তবে জাতীয় সংসদ, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অতিমাত্রায় রাজনীতিকীকরণ— সে পথে অন্তরায় হিসেবে কাজ করছে।

সেমিনারে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য,টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ