জাতীয়

ঐক্যবোধ-ধর্মনিরপেক্ষতা এ দেশের মানুষের ধর্ম: রাষ্ট্রপতি

আবদুল হামিদ
আবদুল হামিদ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং অসাম্প্রদায়িক ও আলোকিত এক ঐতিহ্যের অংশীদার— ঐক্যবোধ আর ধর্মনিরপেক্ষতা এ দেশের মানুষের ধর্ম বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্য তম উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন।

সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য দেশের সব ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি।

আবদুল হামিদ বলেন, সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল সাধনা— যেখানে অন্যায় অবিচার দেখেছেন, সেখানেই শ্রীকৃষ্ণ আপন মহিমায় আবির্ভূত হয়েছেন।

তিনি সর্বদা মানবতার মুক্তির পথ খুঁজেছেন— সৃষ্টিকর্তার বন্দনা ও আরাধনার মাধ্যমে মানুষে মানুষে সম্প্রীতির আবহ সৃজনে তার আদর্শ সমভাবে প্রযোজ্য—উল্লেখ করে রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এসময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান।

রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান বিচারপতি এসকে সিনহা এবং রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন নেতা।

এছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, আইএলওর বাংলাদেশ প্রতিনিধি শ্রী নিবাসন রেড্ডি, সিপিডির সন্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, গায়ক সুবীর নন্দী, বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন ও অরূপ রতন চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ