জাতীয়

শেখ হাসিনার সঙ্গে সৌদির উপ-প্রতিরক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সৌজন্য সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি উপ-প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল আইস।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব এহসানুল করিম।

এছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব।

আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের বিশেষ অবস্থানে রয়েছে। এ সময় সৌদি উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, সফরের মধ্য দিয়ে উভয় দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

সাক্ষাতে সীমান্ত রক্ষা ও পারস্পরিক সামরিক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ