জাতীয়

তৃতীয় দিনেও চলছে বাসের অগ্রিম ঈদ টিকিট বিক্রি

টিকিট বিক্রি
টিকিট বিক্রি

ঈদ উল-আযহা উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রির তৃতীয় দিনেও কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। বেশির ভাগ পরিবহনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এদিকে, ঝামেলা এড়াতে কয়েকটি পরিবহন এবার অনলাইনে টিকেট বিক্রি শুরু করছে।

যাত্রীরা অভিযোগ করেন, টিকেট কালোবাজারি হচ্ছে। পরিবহন কর্তৃপক্ষ বলছে, ৮, ৯, ১০ সেপ্টেম্বরের আগাম টিকিট বিক্রি শেষ। এসব তারিখের আগে ও পরে কিছু টিকিট এখনো রয়েছে।

এবারের ঈদে অন্যান্যবারের তুলনায় কাউন্টারগুলোতে টিকেট বিক্রির তৃতীয় দিনেও টিকেট প্রত্যাশীদের ভিড় ছিলো চোখে পড়ার মত। সকাল থেকেই ঈদের অগ্রিম টিকেটের জন্য বিভিন্ন কাউন্টারে ভিড় জমান তারা।

তবে বেশির ভাগ পরিবহনের টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় হতাশ তারা। অনেকে আবার ভাগ্যক্রমে ঝামেলা ছাড়াই টিকেট পেয়েছেন। তারপরও টিকেট না পাওয়া যাত্রীদের সংখ্যাই বেশি।

কাউন্টার থেকে বলা হচ্ছে, নির্দিষ্ট কয়েকটি দিনের টিকিটের চাহিদা বেশি। টিকিট ছাড়ার প্রথম দিনেই বেশির ভাগ বিক্রি হয়ে গেছে। আর বাকি টিকিট বিক্রি হয়েছে দ্বিতীয় দিনে। তবে কয়েকটি কাউন্টারে এখনো রয়েছে প্রত্যাশিত টিকিট।

এছাড়াও ঝামেলা এড়াতে কয়েকটি পরিবহন অন-লাইনে বাসের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। অনলাইনে যারা টিকিট কিনেছেন তারা কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ