জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজের ক্ষেত্রে ভেবে-চিন্তে এগুনোর পরামর্শ

জন কেরি
জন কেরি

রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার আসন্ন সফরে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহযগিতার আগ্রহের বিষয়টি আবারো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এই ইস্যুর পাশাপাশি বাংলাদেশ চাইছে জিএসপি সুবিধার বিষয়টি তুলে ধরতে—তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে কোনো সহযোগিতা কিংবা একযোগে কাজ করার ক্ষেত্রে সরকারকে ভেবে-চিন্তে এগুনোর পরামর্শ বিশ্লেষকদের।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জন কেরি। দেশটির পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ২৯ আগস্ট কেরির ঢাকা সফরটি হবে সংক্ষিপ্ত। এ সফরে গুরুত্ব পাবে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকারের বিষয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরো জোরদারের বিষয়টি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দু'দেশের সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি আলোচনায় স্থান পাবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রসঙ্গ।

জন কেরি তার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

আলোচনায় আসবে, গুলশানে জঙ্গি হামলার প্রেক্ষাপট এবং এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশেষায়িত জ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহের কথা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে জন কেরির বাংলাদেশ সফরকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ গুরুত্বপূর্ণ মনে করলেও অনেকেই আবার বলছেন কেরির ভারত সফরেরই প্রাক প্রস্তুতির অংশ এ সফর।

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রযুক্তিগত সহযোগিতা নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশেষজ্ঞ এম শাহীদুজ্জামান ও সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান।

তারা চাইছেন, নিরাপত্তা ইস্যুর পাশাপাশি আলোচনায় প্রাধান্য পাক জিএসপি সুবিধা, ওষুধ রপ্তানিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ