বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে সারাদেশে তৃতীয় দিনের মতো নৌ-ধর্মঘট পালন করছে নৌ যান শ্রমিক ফেডারেশন।
শুক্রবারও সকাল থেকে ধর্মঘটের কারণে মংলা বন্দরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই বন্ধ রয়েছে। বন্দর থেকে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি।
বরিশাল নৌবন্দর থেকে ঢাকা, ভোলা, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, হুলারহাটসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌ শ্রমিকরা।
এদিকে, ধর্মঘটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: