জাতীয়

ফুলবাড়ি ট্রাজেডির দশম বার্ষিকী আজ

ফুলবাড়ি ট্রাজেডি
ফুলবাড়ি ট্রাজেডি

আজ (শুক্রবার) ২৬ আগস্ট ফুলবাড়ী ট্রাজেডি দিবসের দশম বার্ষিকী।

নিহতদের স্মরণে শোকসভা ও সমাবেশে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা দাবি করেন, অবিলম্বে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন এশিয়া এনার্জিকে বহিস্কার ও উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি প্রকল্প বাতিল করতে হবে।

দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডির দশম বাষির্কী উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ফুলবাড়ীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় কর্মসূচিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৬ দফা চুক্তি বাস্তবায়নেরও দাবিও জানানো হয়।

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ফুলবাড়ী ট্রাজেডি দিবসে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখক সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, জাতীয় স্বার্থে তাদের এ আন্দোলন অব্যাহত রাখতে হবে।

এদিক, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং সম্মিলিত পেশাজীবী সংগঠনের উদ্যোগে সকালে ফুলবাড়ীতে র্যা লি ও শোকসভা অনুষ্ঠিত হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ অবিলম্বে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৬ আগষ্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি প্রকল্প বাতিল ও জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জি দিনাজপুর থেকে প্রত্যাহারের দাবি জানায় জনগণ।

এ দাবিতে সমাবেশে আসা বিক্ষুব্ধ জনতার ওপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সরকারি হিসেবে নিহত হয়েছিলেন ৩ জন আর আহত হয়েছিলেন প্রায় দুই শতাধিক মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ