ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে গাজীপুর ও সাভারের পোশাক কারখানাগুলোকে আলাদা করে ছুটি দেয়ার জন্য বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক পরিদর্শন শেষে পোশাকশিল্প মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, কোরবানির ঈদের সময় মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসে। এছাড়াও মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়।
তবে এবার মহাসড়কের পাশে যেন কোনো পশুর হাট না বসে সে জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: