জাতীয়

সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র হবে- ভিত্তিহীন তথ্য দিচ্ছে উন্নয়নবিরোধীরা

শেখ হাসিনা
শেখ হাসিনা

রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না— উন্নয়নবিরোধী একটি মহল মানুষকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দীর্ঘ দিন ধরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন চলছে— এতোদিন খোঁজার চেষ্টা করছিলাম এর পেছনে শক্তিটা কোথায়? এতোদিন পরে দেখলাম, খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এ অপপ্রচারে সংহতি প্রকাশ করেছেন।

রোডমার্চসহ এ আন্দোলনের খরচ কোথা থেকে আসে— এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপিই রামপাল বিরোধী আন্দোলনের নেপথ্য শক্তি।

রামপাল নিয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য খন্ডন করে তিনি আরো বলেন, ১১৭টি সংগঠন এ প্রকল্পে বিনিয়োগ না করতে ভারতের এক্সিম ব্যাংককে অনুরোধ করছে।

এতে রামপাল বিদ্যুত কেন্দ্রে বিনিয়োগ ক্ষতিগ্রস্থ হলে সরকার কী করবে?— এ প্রশ্নের জবাবে সরকার নিজেই এ প্রকল্পে বিনিয়োগ করবে বলেও জানান শেখ হাসিনা।

এ সময় রামপালে বিদ্যুখৎ কেন্দ্রটি যে সুন্দরবনের কোনো ক্ষতি করবে না এর ‘প্রমাণ’ দিয়ে প্রকল্পটি সরানোর দাবি প্রত্যােখ্যা্ন করে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য- মানুষের কল্যাণের জন্য- যা কিছু ভালো মনে হবে আমি সেগুলো করবই। আমার উপর বিশ্বাস রাখুন- আমি বঙ্গবন্ধুর কন্যা। আমি এমন কোনো কাজ আগেও করিনি- ভবিষ্যতেও করব না যাতে দেশের এবং দেশের মানুষের সামান্যতম ক্ষতি করে।’

সুন্দরবন থেকে বিদ্যুৎ কেন্দ্রটি নিরাপদ দুরত্বে নির্মান করা হচ্ছে। এখান থেকে কয়লা পোড়ানো ধোয়া বা শব্দ সুন্দরবন পর্যন্ত যাবে না বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য পশুর নদী থেকে পানি নিয়ে ব্যবহারের পর তা শীতল করে আবার সেই নদীতেই ফেলা হবে। গৃহীত ব্যবস্থার ফলে এতে পশুর নদীর উপরও কোনো চাপ পড়বে না।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সবসময় উন্নয়নের জন্য সংগ্রাম করেছে এবং জাতির অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। আওয়ামী লীগের লক্ষ্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা। সরকার জনগণের সেবক- এটা আওয়ামী লীগই কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছে।

এ সময় বিভিন্ন দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নজির তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, চীন, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশের তাদের মোট বিদ্যুতের ৪০% থেকে ৮০% উৎপাদন করে কয়লা দিয়ে। যুক্তরাস্ট্র জুড়ে ৭ হাজারেরও বেশি কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম।

এর আগে সংবাদ সম্মেলনে শুরুতেই সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তারপর রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সুন্দরবনের নিকটবর্তী বাগেরহাটের রামপালে নির্মিত হচ্ছে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’।

প্রকল্পে সহায়তা করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের এনটিপিসি লিমিটেড। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫১০ কোটি টাকা।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পের জন্য ৪৩০ একর ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। এছাড়া চলছে প্রাথমিক অবকাঠামোর কাজ।

পরিবেশের বিশেষ করে সুন্দরবনের ক্ষতি হতে পারে এমন বক্তব্য সামনে এনে বিভিন্ন সংগঠন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নির্মাণের বিরোধিতা করছে। বামপন্থি দলগুলোর এই বিরোধিতার পক্ষে অবস্থান নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ