নারায়ণগঞ্জের পাইকপাড়ায় সন্দেহভাজন নব্য জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেয়া হয়েছিল— জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
শনিবার ঘটনাস্থল পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
একেএম শহীদুল হক বলেন, জঙ্গিরা পুলিশের ওপর গ্রেনেড ও গুলি ছোড়ায় পর অভিযান চালানো হয়েছে তার আগে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল। অভিযানে নিহত ৩ জঙ্গির মধ্যে এক জঙ্গির সঙ্গে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার কথিত সমন্বয়কারী তামিম চৌধুরীর ছবির হুবহু মিল রয়েছে।
তিনি আরো বলেন, তামিম নতুন জেএমবির সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছিলেন— গুলশানসহ সবহামলাই নতুন জেএমবির সদস্যরা চালিয়েছে। ‘অপারেশন হিটস্ট্রং-২৭’ এর এক ঘণ্টার ওই অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট, সোয়াট ও স্থানীয় পুলিশ অংশ নেয়।