যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে বাংলাদেশ—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনায় বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈঠকে নিরাপত্তা, উন্নয়ন ও বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা হবে। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীনকে ফিরিয়ে দিতে অনুরোধ জানানো হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বিশেষ বাণিজ্য সুবিধা-জিএসপি নিয়েও আলোচনা হবে বলে জানান তোফায়েল।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হকও জানিয়েছেন, জন কেরির ঢাকা সফরে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে।
সংক্ষিপ্ত সফরে কাল (সোমবার) আসছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি।