পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের সময় জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সহযোগিতার নতুন প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও সমাধান’ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে সহযোগিতা দিতে চায় যুক্তরাষ্ট্র— এ বিষয়ে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।
জন কেরির এই সফর একটি সুযোগ এনে দিয়েছে— উল্লেখ করে বার্নিকাট আরো বলেন, তার সফরে সন্ত্রাস দমনে কৌশলগত সহায়তার পাশাপাশি দ্বিপাক্ষিক সব বিষয়েই আলোচনা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: