জাতীয়

কেরির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

রাজনীতি-জঙ্গিবাদ নিয়ে খালেদা সঙ্গে কেরির আলোচনা

খালেদা জিয়া-কেরি
খালেদা জিয়া-কেরি

গণতন্ত্র, সমসাময়িক রাজনীতি, জঙ্গিবাদ, মানবাধিকার, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যে বৈঠকে আলোচনা হয়েছে।

সোমবার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা জানান।

মার্কিন দূতাবাসে বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় জন কেরির সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে।

বেলা ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে করেন জন কেরি।

এর আগে, বিমানবন্দর থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে যান।

নয় ঘণ্টার সংক্ষিপ্ত সফরে সকাল ১০টা ১০ মিনিটে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

সকাল-সন্ধ্যার এই সফর শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশেষ বিমানে করে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ