জাতীয়

ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু

টিকেট
টিকেট

ঈদ উল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। সোমবার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল না যাত্রীদের তেমন ভীড়। দুর্ভোগ ছাড়াই কাঙ্খিত টিকেট পেয়ে খুশি বিভিন্ন রুটের যাত্রীরা।

আজ দেয়া হয়েছে ৭ সেপ্টেম্বরের্ অগ্রিম টিকেট।

রেলওয়ে ডিজি আমজাদ হোসেন বলেন, এবার প্রতিদিন বিক্রি হবে ২২ হাজারের বেশি অগ্রিম টিকেট।

তিনি বলেন, বেশ কিছু নতুন বগি রেলওয়ে বহরে যোগ হওয়ায় এবার টিকেটের সংখ্যা বেড়েছে। কয়েকদিনের মধ্যে আরো কিছু বগি যোগ হবে। এবার টিকেট নিয়ে যাত্রীদের কোনো ভোগান্তি হবে না বলেও জানান ডিজি।

এদিকে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানিয়েছেন, কোনমতেই যেন টিকেট কালো বাজারি না হয়, সেজন্য সাদা পোশাকেও প্রতিটি লাইনে রয়েছে নজরদারি। টিকেটের কালোবাজারি ঠেকাতে তৎপর আইন-শৃঙ্খলাবাহিনী বলেও জানান তিনি।

এদিকে, বাসের আগাম টিকেট বিক্রি শেষ পর্যায়ে। এখনও বাসের পেছনের দিকের কিছু আসনের টিকেট রয়েছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ