জাতীয়

সংশোধিত জেলা পরিষদ আইন অনুমোদন

জনপ্রতিনিধিদের শপথের সময় থাকবে মায়ের নাম

 মন্ত্রিসভা
মন্ত্রিসভা

সংশোধিত জেলা পরিষদ আইন ও সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, জেলা পরিষদ আইনে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের সময় মায়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত এ আইনে স্থানীয় সরকারের নির্বাচিত কোনো জনপ্রতিনিধির নামে ফৌজদারি মামলায় ওয়ারেন্ট জারি হলে তাকে বরখাস্তের বিধান রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রার্থীদের ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

এছাড়া আগামী ২০ বছরের জন্য পরিবহন খাত নিয়ে একটি কৌশলগত পরিকল্পনাও অনুমোদন করেছে মন্ত্রিসভা বলেও জানান শফিউল আলম।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ