শিল্প স্থাপনা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে চীন-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং'এ চীনের কমিউনিস্ট পার্টির প্রাদেশিক নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।
আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানো ও শিল্প স্থাপনের জন্য সেদেশের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সৈয়দ আশরাফ।
পাশাপাশি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এর ঢাকা সফরের মধ্য দিয়ে ২ দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: