বাংলাদেশে আইএস জঙ্গি না থাকলেও এখানকার জঙ্গিদের সঙ্গে আইএসের যোগাযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার রাজধানীর ধানমন্ডির ইএমএ সেন্টারে তরুণদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিশ্বব্যাপী যেসব জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আইএসএর যে যোগাযোগ রয়েছে এবং এর মধ্যে দক্ষিণ এশিয়াও রয়েছে বলে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ রয়েছে বলে উল্লেখ করেন কেরি।
নয় ঘণ্টার ঢাকা সফরে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ছাড়াও সুধী সমাজ ও তরুণদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে গুলশান হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র চর্চার মধ্যে সন্ত্রাস মোকাবেলা সম্ভব, পোশাক শ্রমিকের নিরাপত্তা ও ট্রেড ইউনিয়নের অধিকার থাকা উচিত বলে জানান তিনি।
তাদের কাছে প্রমাণ আছে ইরাক ও সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে বিশ্বের ৮টি এনটিটির যোগাযোগ রয়েছে— এগুলোর মধ্যে দক্ষিণ এশিয়াও রয়েছে বলে জানান কেরি।