মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, রায়ের মধ্যে দিয়ে আবারো প্রমানিত হলো এ দেশে ন্যায্য বিচারের কাছে অর্থবিত্ত পরাজিত।
জামাত-শিবিরের প্রধান অর্থদাতা মীর কাশেমের অর্থ বাজেয়াপ্ত করে দেশের উন্নয়নের কাজে লাগানোরও আহ্বান জানান তিনি।
এ সময় ১৯১ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের কাজ দ্রুত শুরু করার আশা প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের এ মুখপাত্র।
পরে সংগঠনের নেতারা আবারো যুদ্ধাপরাধীদের সংগঠন জামাত-শিবির নিষিদ্ধ করার দাবি জানায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: