জাতীয়

মীর কাসেমের ফাঁসির রায় দ্রুত কার্যকর হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড দ্রুত কার্যকর করা হবে— বলে আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনগণের কাছে দেয়া প্রত্যয় পূরণ করছে সরকার বলেও এ সময় জানান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী।

তিনি বলেন, আসামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে সরকার দ্রুত সে বিষয়ে ব্যবস্থাগ্রহণ করবে। রাষ্ট্রপতি দেশের বাইরে থাকলেও তা আইনি প্রক্রিয়ায় কোনো বাধার কারণ হবে না।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল প্রসিকিউশন নিয়ে কারো কোনো আপত্তি থাকলে সে বিষয় খতিয়ে দেখারও আশ্বাস দেন আনিসুল হক।

এছাড়াও সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সঙ্গে আলাপকালে যুদ্ধাপরাধীর বিচারে বিষয়ে কোনো হস্তক্ষেপ করেননি— উল্লেখ করে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনতে সেদেশ পদক্ষেপ নিচ্ছে।

এদিকে, যুদ্ধাপরাধের দায়ে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহালের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা, ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিশিষ্টজনরা। তাদের চাওয়া দ্রুত কার্যকর হোক এ রায়।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির দণ্ডের রিভিউয়ের চূড়ান্ত শুনানি হবে এ খবরে উচ্চা আদালতে হাজির হন মুক্তিযোদ্ধা এবং বিশিষ্টজনরা।

সকাল ৯টার পর শুনানি শেষে আদালত রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার পরপরই আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল করেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ