জাতীয়

সৌদিতে কর্মী পাঠানোতে বেশি টাকা নিলে লাইসেন্স বাতিল: কর্মসংস্থানমন্ত্রী

নুরুল ইসলাম বিএসসি
নুরুল ইসলাম বিএসসি

সৌদিআরবে কর্মী পাঠানোর জন্য সরকার নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নিলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

মঙ্গলবার রাজধানীতে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত শ্রম শাখার ৪১ জন কর্মকর্তার বার্ষিক প্রশিক্ষণের উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌদিআরবে যাওয়ার ক্ষেত্রে যৌক্তিক কারণেই ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শুধু গৃহকর্মী হিসেবে নয়, নার্স, চিকিৎসক, চাষাবাদ, বিক্রেতাসহ অন্যান্য কাজেও শ্রম রপ্তানির উপর গুরুত্ব দেন মন্ত্রী।

সম্প্রতি জাপানেও চিকিৎসক পাঠানোর সুযোগ তৈরি হয়েছে বলে জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ