জাতীয়

নিখোঁজ ৪০ জনের তালিকা হয়েছে: আইজিপি

আইজিপি
আইজিপি

তথ্য যাচাই-বাছাই শেষে জঙ্গিবাদে জড়িত সন্দেহে নিখোঁজ ৪০ জনের তালিকা করা হয়েছে—উল্লেখ করে তাদের ধরতে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক।

বুধবার দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, নিখোঁজ ৪০ জনের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে এদের অনেকেই জঙ্গিবাদে জড়িয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

নিখোঁজদের মধ্যে যদি কেউ ফিরে আসে তাহলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এছাড়া ২০১৩ সাল থেকে দেশের রাজনৈতিক সংঘাতের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাতে ব্যস্ত থাকায় জঙ্গিরা সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন আইজিপি।

তিনি আরো বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার পর কল্যাণপুর ও নারায়ণগঞ্জে দুটি সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসব অভিযান নিয়ে তাই প্রশ্ন তোলা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

এ সময় জঙ্গিবাদ ইস্যুতে সবাইকে দায়িত্বশীল মন্তব্য করতে অনুরোধ জানান আইজিপি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ