জাতীয়

ঈদে সড়কে স্পেশাল বাস থাকছে ৪০০, নিরাপত্তায় রোভার স্কাউট

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ঈদে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসির) ৪০০ স্পেশাল বাস নামানো হবে—এ কথা জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, রোজার ঈদের মতো এ ঈদেও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীসহ আশপাশের এলাকায় রোভার স্কাউট সদস্যরা কাজ করবেন এবং তারা পশুর হাটেও দায়িত্ব পালন করবেন।

এছাড়া যাত্রীদের সুবিধায় সাভার-চন্দ্রা-আশুলিয়া এলাকায় ৩০টি বিআরটিসি স্ট্যান্ডবাই থাকবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলেন মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে এক হাজার রোভার স্কাউট নিয়োগ দেয়া হবে বিভিন্ন পয়েন্টে আর যেসব জায়গায় কোরবানির পশুর হাট বসবে তারা সেখানে ডিউটি থাকবে তারা পুলিশকে সহযোগিতা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ১২ বা ১৩ সেপ্টেম্বর ঈদ হতে পারে বলে জানান তিনি।

ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করা যাবে না জানিয়ে মন্ত্রী বলেন, উৎস মুখেই এ সকল পরিবহন বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে এবং সেটা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আবারো তাদের করিয়ে দিতে হবে।

আবারো গার্মেন্টস কর্মীদের ঈদের আগে আলাদা আলাদা দিনে ছুটি দিতে বিজিএমইএকে চিঠি দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, সাভার-নবীনগর এলাকায় একদিন এবং গাজীপুর টঙ্গী এলাকায় অন্য একদিন ছুটি দেয়ার সুপারিশ করা হয়েছে—এর ফলে ভোগান্তি কমে আসবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ