পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা বিষয়ক বৈঠক বসছে আগামী শুক্রবার।
বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে আর এতে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করবেন।
শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করা হয়েছে।
শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ সেপ্টেম্বর। শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে।
সেক্ষেত্রে রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে আর ঈদ হবে ১৩ সেপ্টেম্বর।