জাতীয়

টিকিট কিনতে কমলাপুরে উপচে পরা ভিড়

টিকেট
টিকেট

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন বুধবারে উপচে পরা ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। বুধবার দেয়া হয়েছে ৯ সেপ্টেম্বরের টিকিট, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনের অগ্রীম টিকিট দেয়া হবে।

কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রীদের পরিবহনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেলওয়ের রয়েছে।

টিকিট পেয়ে মুখে হাসি ফুটলেও, অর্জনটা মোটেও সহজ ছিল নয়। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করবেন, তাই অনেকেই রেল স্টেশনে রাত থেকে অপেক্ষা করেছেন অগ্রীম টিকিটের জন্য। টিকিট বিক্রির তৃতীয় দিনে যাত্রীদের বাড়তি চাপ ছিল কমলাপুরে।

টিকিট কাটতে এসে সবচেয়ে বেশি ভোগান্তীতে পড়তে হয়েছে নারী যাত্রীদের। একটিমাত্র কাউন্টার হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আবার চাহিদামত টিকিট পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ তাদের।

এদিকে, রাত জেগে অপেক্ষার পর প্রত্যাশিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা।

যাত্রীর চাপ বেশি হওয়ায় টিকিট দিতে সময় লাগলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন স্টেশন ম্যানেজার। টিকেট না পেলেও যাত্রার সময় স্টেন্ডিং টিকেট দেয়া হবে বলে জানান ম্যানেজার।

এদিকে, বাসের আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে অনেক আগেই। লঞ্চের কেবিনের টিকিট বিক্রিও চলছে। তবে এখনো টিকিট প্রত্যাশীদের ভীড় তেমন নেই লঞ্চ টার্মিনালে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ