ইতিহাস বিকৃতি থেকে সামাজিক যে অবক্ষয় হয়েছে তার ফলেই জঙ্গিবাদ-সন্ত্রাসের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে শোকের মাসের শেষ দিন রাজধানীতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ৭৫'র আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই এদেশের ইতিহাস বিকৃতি শুরু হয়।
জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের বিচার চায়নি— উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন তিনি।
এ সময় যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারাই ৭৫'এর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
একাত্তরে যারা স্বজন হারিয়েছেন, তাদের বিচার পাওয়ার অধিকার আছে— উল্লেখ করে তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হচ্ছে এবং হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে ছাত্রলীগকে নির্দেশনাও দেন শেখ হাসিনা।