ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে কমলাপুর রেলস্টেশনে ৪টি ট্রেনে নতুন কোচ সংযোজন করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর রেলষ্টেশনে নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মজিবুল হক।
পরে ট্রেনের বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রী বলেন, রেলপথের উন্নয়নে বর্তমান ৪৬টি প্রকল্প চলমান রয়েছে। ভারত ও ইন্দোনেশিয়া থেকে নতুন কোচ আনা হয়েছে। পর্যায়ক্রমে সব রেলে এরকম নতুন কোচ দেয়া হবে।
রেলের উন্নয়নে বর্তমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরো বলেন, জোট সরকারের আমলে রেলপথে কোনো কোচ সংযোজন বা রেলপথ হয়নি।
পরে বেলা ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রির পরিস্থিতি দেখতে গিয়ে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ঈদে নাশকতা এড়াতে র্যা বের নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বলয় গোরে তোল হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি, ওয়াচ টাওয়ার ও অস্থায়ী ক্যাম্প বসানো হচ্ছে।
এদিকে, সকাল থেকেই আগাম টিকিটের জন্য কাউন্টারে ভিড় করেন ঈদে ঘরমুখো যাত্রী। তবে আগের ৩ দিনের মতো উপচেপড়া ভিড় ছিল না কাউন্টারগুলোতে।
আর আগাম টিকেট বিক্রির শেষ দিনে আজ (শুক্রবার) বাস টার্মিনাল থেকে দেয়া হচ্ছে ১১ সেপ্টেম্বরের টিকেট। মহাসড়কে যানযট না থাকলে ঈদ উপলক্ষে স্পেশাল ট্রিপের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে বাস কর্তৃপক্ষ।
লঞ্চের টিকিট বিক্রি চলছে তবে এখনো তেমন জমে ওঠেনি টিকেট বিক্রি।