শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেপ্তার ও গোয়েন্দাদের কঠোর নজরদারির কারণে জঙ্গি সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে দাবি করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক বেনজির আহমেদ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বেনজির আহমেদ বলেন, জঙ্গি মোকাবিলায় র্যা বসহ দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। গুলশান হামলার পর র্যা ব বিভিন্ন অভিযানে নারী জঙ্গিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে জঙ্গি সংগঠনগুলোর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তাদের নেটওয়ার্ক ভেঙে গেছে কি-না এবং সাংগঠনিকভাবে তারা দুর্বল হয়েছে কি-না? তা র্যা ব পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
গণমাধ্যমকে জঙ্গি বিষয়ক সংবাদ প্রচারের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত— উল্লেখ করে র্যা বের এ মহাপরিচালক বলেন, এমন কোনো সংবাদ প্রচার করা উচিত নয় যাতে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি হয়।