জাতীয়

কিছুদিনের মধ্যেই জঙ্গিদের নিশ্চিহ্ন করা হবে: মনিরুল

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

কিছুদিনের মধ্যেই দেশের জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে— বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই— জঙ্গিরা এতো কমসংখ্যক যে এটা দমন করা গেছে। কিছুদিনের মধ্যে এটা পুরোপুরি নিশ্চিহ্ন করা যাবে।

জঙ্গিবাদের প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি আরো বলেন, জঙ্গিরা ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ নরহত্যা করছে। এটা ধর্মের রাজনৈতিক ব্যবহারৱ— একটা ক্ষমতা দখলের চক্রান্ত।

এ সময় কথাসাহিত্যিক সেলিনা হোসেন গুলশান জঙ্গি হামলায় বন্ধুদের জন্য নিহত ফারাজ আইয়াজ হোসেনের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, জঙ্গিরা তাকে চলে যেতে বলেছিল তবে বন্ধুদের রেখে সে চলে আসতে চায়নি। সে কতো দ্রুত সিদ্ধান্ত নিয়েছে— এটাই বাংলাদেশের প্রাণের শক্তি।

এর আগে অধ্যক্ষ সুফিয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে কলেজের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও ছাত্রীরা বক্তব্য দেন।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পূর্বঘোষণা অনুযায়ী সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ হচ্ছে। এরই অংশ হিসেবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ সমাবেশ হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ