জঙ্গিদের জন্য কোনো মানবাধিকার নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন মাঠে জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
একেএম শহীদুল হক বলেন, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে জঙ্গিদের আত্মসমর্পনের জন্য অনেক সময় দেয়া হয়েছে। তবে তারা আত্মসমর্পন করেনি, উল্টো পুলিশকে বোমা ও গুলি ছুঁড়েছে।
যারা জঙ্গিদের মানবাধিকারের কথা বলেন তাদের উদ্দেশে শহীদুল হক বলেন, সব বিষয়ে বিরোধিতা করলে হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: