জাতীয়

এখনো চলছে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

অগ্রিম টিকিট বিক্রি চলছে
অগ্রিম টিকিট বিক্রি চলছে

ঈদ একদিন পিছিয়ে যাওয়ায় এখনো বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে— তবে এ বিক্রির হার এখন অনেকটাই কম। তবে অভিযোগ উঠেছে, বিভিন্ন রুটে নেয়া হচ্ছে বাসের বাড়তি ভাড়া।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন— একদিন আগেও অগ্রিম ঈদের টিকিট কিনতে যাত্রীদের কিছুটা ভীড় ছিল। তবে ঈদ একদিন পিছিয়ে যাওয়ায় এখন ক্রেতার সংখ্যা খুবই কম।

অনেকেই কিনছেন ১২ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট আর সহজেই ঈদের একদিন আগের টিকিট কিনতে পেরে বেশ খুশি তারা।

ট্রেনের মতো বাস কাউন্টারগুলোতেও ঈদের আগে দিনের টিকিট কিনতে ভীড় করছেন যাত্রীরা। কেউ আবার ঈদের ২/৩ আগের টিকিটেরও খোঁজ করছেন।

ফিরতি পথে খালি বাস নিয়ে আসতে হবে বলে ভাড়া কিছুটা বেশি নেয়া হচ্ছে, এমন অভিযোগও উঠেছে।

এদিকে, ঈদ উপলক্ষ্যে বিআরটিসি বিশেষ বাস সার্ভিস চালু করলেও যাত্রীদের তেমন সাড়া মিলছে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ