রাজধানীর বেশিরভাগ কোরবানির পশুর হাটগুলোর নির্মাণ এখন শেষ পর্যায়ে— দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। এবার ঈদকে সামনে রেখে গাবতলী হাটে আনা হয়েছে হরিয়ানা, বক্সারসহ নানা জাতের গরু।
তবে এখনো হাট পুরোপুরি জমেনি বলে পশুর দাম কিছুটা চড়া বলে ক্রেতাদের অভিযোগ।
কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন এলাকায় বসছে বেশ কয়েকটি পশুর হাট।
এছাড়াও হাটগুলোর প্রবেশ পথে নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য তোরণ তাই কাজ শেষ করতে শ্রমিকদের ব্যস্ততার যেন অন্ত নেই।
এদিকে, গাবতলীর পশুর স্থায়ী হাটে ব্যাপারিরা দেশিয় গরুর পাশাপাশি হরিয়ানা, বক্সারসহ বিভিন্ন শৌখিন জাতের গরু নিয়ে এসেছেন।
ক্রেতারা হাটে গিয়ে পছন্দমতো পশুর খোঁজ ও বাজার দর যাচাই করে নিচ্ছেন। এখনো হাটে ব্যাপক পশুর সমাগম না হওয়ায় ব্যাপারীরা বাড়তি দাম হাঁকছেন বলে অভিযোগ তাদের।