জাতীয়

জেনে-শুনে সংবিধান লঙ্ঘন করেননি: মোজাম্মেল হক

আকম মোজাম্মেল হক
আকম মোজাম্মেল হক

জেনে-শুনে সংবিধান লঙ্ঘন করেননি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজন ‘জঙ্গি, সন্ত্রাস দমনে প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘সংবিধান রক্ষার শপথ ভেঙেছেন’— বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ার ২ দিনের মাথায় আকম মোজাম্মেল হক বলেন, জেনে-শুনে সংবিধান লঙ্ঘন করতে পারেন না এবং তা করেন নাই।

বাংলাদেশের সংবিধান মুক্তিযোদ্ধাদের রক্তে লেখা সংবিধান— উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে ছিলেন।

এছাড়াও বাহাত্তরের সংবিধানকে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ৩০ বছর পদদলিত করে ছিলেন বলেও মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

আর রায়ের কপি হাতে পেয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মন্তব্য করবেন বলেও জানান মোজাম্মেল হক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ