জাতীয়

জঙ্গিবাদ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

সন্ত্রাস-জঙ্গিবাদসহ সকল অস্থিরতা থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধূলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখে, যা সামাজিক সুস্থতার জন্য জরুরি— উল্লেখ করে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার অনুশীলন বাড়ানোর ওপর গুরত্ব দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, প্রত্যেক বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুতে পরিণত করা হবে।

এ সময় ক্রীড়া ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধীদের সাফল্যের প্রশংসা করে খেলাধূলার উন্নয়নে দেশের বিত্তশালীদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

২০১০, ২০১১ ও ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৩২ ব্যক্তি ও সংগঠককের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ