জাতীয়

পাকিস্তানকে একহাত নিলো বাংলাদেশ

সামিনা মেহতাব
সামিনা মেহতাব

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের মতামত দেয়ার কোনো সুযোগ নেই— এটা বাংলাদেশের একেবারে অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান।

রোববার দুপুরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার সামিনা মেহতাবকে ডেকে বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি আরো বলেন, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে এও জানিয়ে দেয়া হয়েছে যে, এ বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে এবং এ ক্ষেত্রে, মীর কাসেম আলীকে আপিল করার সুযোগও দেয়া হয়েছে।

যুদ্ধাপরাধী আল বদর কমান্ডার মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকরের পর বরাবরের মতো এবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন তুলেছে বিচার প্রক্রিয়া নিয়েও।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে রোববার তলব করে। এরপর বিকাল সোয়া ৩টার দিকে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ