জাতীয়

নিরাপদের নামে অনিরাপদ হচ্ছে দেশ

মামুন
মামুন

গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পরে নিরাপত্তার নামে দেশকে আরও অনিরাপদ করে তোলা হচ্ছে বলে অভিমত প্রকাশ করেছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। দেশকে নিরাপদ করতে আইনের শাসন ও গণতন্ত্র নিশ্চিত করার তাগিদ দেন তারা।

সকালে রাজধানীতে নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় মামুন রশিদ তার প্রবন্ধে বলেন, ২০১৫ সালে সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্ব প্রায় সাড়ে ১৩ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। সন্ত্রাসীদের ১ টাকার বিপরীতে যুক্তরাষ্ট্র ব্যয় করে ৭ টাকারও বেশি। তবে সন্ত্রাসীদের সঙ্গে পাল্লা দিতে সে পরিমান অর্থ ব্যয় করার সামর্থ বাংলাদেশের নেই। এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর গৃহীত পদক্ষেপ উল্টো ফল বয়ে নিয়ে আসছে বলে মনে করেন আলোচকরা।

সেমিনারে বক্তারা বলেন- পাতানো নির্বাচন, দুর্নীতি এবং মানুষের আধিকারহীনতার সুযোগে আফগানিস্তানে তালেবানের উত্থান হয়েছিল। সেখান থেকে বাংলাদেশকে শিক্ষা নেয়ার আহবান জানান তারা।

তবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দাবি, দেশে গণতন্ত্র আছে, আছে সুশাসনও, যে কারণে দেশে অর্থনৈতিক উন্নতি হচ্ছে। দুর্নীতিও নিয়ন্ত্রণহীন নয় বলেও মনে করেন তিনি।

শুধু পুলিশের ওপর নির্ভর না করে— দেশের সার্বিক নিরাপত্তা এবং উন্নয়নে সাধারণ মানুষকে ক্ষমতায়নের পরামর্শও দেন মন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ