এবার সমাজের হত দরিদ্ররা ১০ টাকা কেজিতে চাল পাবেন—সারাদেশের ৫২ লাখ পরিবারকে এই সুবিধা দেবে সরকার। একই সঙ্গে টিআর-কাবিখা প্রকল্পে পণ্যের পরিবর্ততে সুবিধা ভোগীরা পাবেন নগদ অর্থ।
রোববার দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় টিআর-কাবিখা প্রকল্পে বছরে যে সাড়ে আট লাখ খাদ্যশষ্য বিতরন করা হত, এখন থেকে সে পরিমান নগদ অর্থ দেওয়া হবে।
অন্যদিকে সমাজের হত দরিদ্র শ্রেণীর জন্য ‘খাদ্য বান্ধব কর্মসূচী’ নামে খাদ্য সংকট থাকে বছরের ওই সময়ে পাঁচ মাসে সারাদেশে ৫২ লাখ পরিবারকে ৩০ কেজি চাল ১০ টাকা দরে দেয়া হবে বলেও জানান তিনি।
কামরুল ইসলাম আরো বলেন, আগামী ৭ সেপ্টেম্বর চিতলমারি এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: