জাতীয়

সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপ ‘আলাপনের’ উদ্বোধন

 মন্ত্রিসভা
মন্ত্রিসভা

সরকারি কর্মকর্তাদের যোগাযোগের জন্য দেশীয় মেসেজিং অ্যাপ ‘আলাপন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এ অ্যাপসের উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, এ অ্যাপস ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকার কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া যাবে।

কর্মকর্তারা জানিয়েছেন, আইসিটি বিভাগের নিজস্ব এ অ্যাপের মাধ্যমে ১৪ লাখ সরকারি কর্মকর্তা তাদের মধ্যকার ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্সসহ নানা যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে স্বল্প পরিমাণ অর্থ খরচ করে ব্যবহার করতে পারবেন।

সররকারি কর্মকর্তারা তাদের জাতীয় পরিচয়পত্র এবং পে স্কেলে ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। যার মাধ্যমে তারা দেশ-বিদেশ থেকে কোনো খরচ ছাড়াই গ্রুপ কথোপকথোন এবং ভয়েস ও ভিডিও কনফারেন্স করতে পারবেন।

ফলে ইনস্ট্যান্ট এই মেসেজিং অ্যাপের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের যোগাযোগ এবং দাপ্তরিক কাজ অনেক সহজ হয়ে যাবে। অ্যাপটিতে আধুনিক সব নিরাপত্তা রয়েছে বলে জানান মন্ত্রিসভার সচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ