পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ানো হয়েছে— মন্ত্রিসভার বৈঠকে ১১ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
তিনি বলেন, ঈদে মানুষের ঘরে ফেরার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে ১১ তারিখ ছুটি ঘোষণা করেছেন। তবে এর বদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঈদের ছুটির বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠক সূত্রে জানা গেছে, ১১ (রোববার) সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে এবং তা ২৪ সেপ্টেম্বর (শনিবার) অফিস খোলা থাকবে।
আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।