জাতীয়

আবারো নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান খোকনের

সাঈদ খোকন
সাঈদ খোকন

নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের জন্য নাগরিকদের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি ককরপোশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার দুপুরে রাজধানীর নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

কোরবানিকে কেন্দ্র করে সব আয়োজন করা হয়েছ— এ কথা উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানি করা হলে পরিষ্কার পরিচ্ছন্ন শহর বজায় রাখা সম্ভব হবে।

মক্কা, মদিনাতেও নির্দিষ্ট স্থান ছাড়া কোরবানি করা হয় না— এজন্য নির্দিষ্ট স্থানে কোরবানি হোক আর তাই ৫৮৩ টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

নাগরিকদের অনুরোধ করছি যত্রতত্র কোরবানি না করে নির্দিষ্ট স্থানে কোরবানি করতে। বাসায় কোরবানি করলেও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন। পানির গাড়ি রেডি থাকবে— আপনারা যেখানে পশু কোরবানি করবেন সেখানে পানি ঢেলে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করুন এ আহ্বান জানাই ঢাকাবাসীকে ।

ঈদের দিন দুপুর ২ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে কোরবানির বর্জ্য পরিষ্কারের প্রতিশ্রুতি দেন সাঈদ খোকন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল বলেন, ব্যাগ, ব্লিচিংসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র বিতরণের জন্য কাউন্সিলরদের সহযোগিতা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে কোরবানির কথা কিন্তু হাদিসেই বলা আছে।

তিনি আরো বলেন, জুমার দিনে ইমাম সাহেবগণ যদি খুতবায় এসব বিষয়ে একটু বলেন তাহলে মানুষ তা মেনে চলবে। ইমাম সাহেবদের কাছে অনুরোধ তারা যেন ঈদের আগের শেষ খুতবায় কোরবানির পরিচ্ছন্নতার বিষয়ে কথা বলেন। কোরবানির বর্জ্য নিজ দায়িত্বে নাগরিকদের নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলবেন না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ