পাকিস্তানের সঙ্গে কূটৈনতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামীতে পাকিস্তান বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলালে বাংলাদেশও তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে বাধ্য হবে।
জঙ্গিদের পক্ষে কথা বলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পাকিস্তানে গিয়ে রাজনীতি করারও কথাও বলেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: