জাতীয়

গুলশানে ভবন ঘেরাও করে পুলিশের অভিযান

গুলশান
গুলশান

সন্দেহভাজনদের অবস্থানের খবরে মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগেই ব্যাগ রেখে পালিয়ে যায় সন্দেহভাজন 'চোররা'। ব্যাগটি থেকে ১৭টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সাহাবুদ্দিন কোরাইশী ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পিঠে ব্যাগ নিয়ে কয়েকজন তরুণ জোর করে গুলশানের একটি ভবনে ঢুকে পড়েছে খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে পুলিশ। ভবনের পেছনের জানালার এবং পাঁচতলার গ্রিল কাটা। গ্রিল কেটে চোররা পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে ভবনটিতে অভিযান চালিয়ে ভেতরে কাউকে পাওয়া যায়নি।

এদিকে, ভবনকে ঘিরে বিপুল পরিমাণ পুলিশ সদস্য, সাঁজোয়া যান, ফায়ার সার্ভিসের গাড়ি রাখায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। গুলশান ১ নম্বরের পাঁচ তলা ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এলজির শোরুম রয়েছে। চতুর্থ ও পঞ্চম তলায় দুটি সিকিউরিটি কোম্পানির অফিস রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ