জাতীয়

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

ফিরতি টিকিট বিক্রি শুরু
ফিরতি টিকিট বিক্রি শুরু

পূর্ব ঘোষণা অনুযায়ী পবিত্র ঈদুল আজহার পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। দেশে অন্যান্য জেলার মতো খুলনা, রাজশাহী, রংপুর ও দিনাজপুর থেকেও টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও শুক্রবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আজ (মঙ্গলবার) থেকে টিকিট বিক্রির দিন ধার্য করা হয়।

এর আগে প্রথমে সোমবার থেকে টিকিট বিক্রির দিন নির্ধারণ করা হয়। পরে ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর হওয়ায় বিভিন্ন ট্রেনের সিডিউল পরিবর্তন করা হয়।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, মঙ্গলবার থেকে ১৫ সেপ্টেম্বরের ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। বিশেষ ব্যবস্থায় সকাল থেকে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও টিকিট বিক্রি হয়েছে।

তিনি আরো বলেন, বিশেষ ব্যবস্থায় ৭ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৮ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৯ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৮ সেপ্টেম্বরের ফিরতি টিকিট এবং ১০ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের ফিরতি টিকিট।

রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি হবে বলে জানান কমলাপুর রেলস্টেশনের এ ম্যানেজার।

এছাড়াও পবিত্র ঈদের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর শোলাকিয়া স্পেশাল যথা নিয়মে চলাচল করবে।

এদিকে, রাজশাহী রেলওয়ে স্টেশন সুপার আমজাদ হোসেন ওরোফে জিয়া উদ্দিন বলেন, আজ (মঙ্গলবার) থেকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে— পর্যায়ক্রমে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ওইদিন ২১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করা হবে।

আর দিনাজপুরের স্টেশন মাস্টার মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আজ (মঙ্গলবার) থেকে ১৫ সেপ্টেম্বরের টিকিট বিক্রি শুরু হয়ে চলবে আগমী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট একমাস আগে বিক্রি হয় বলে ঈদের দিন ১৩ সেপ্টেম্বর কলকাতা-ঢাকা পথে এবং ১৪ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা যথা নিময়মে চলাচল করবে।

উল্লেখ্য, সারাদেশে পবিত্র ঈদুল আজহা শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উদযাপিত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ