কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্কার করতে দেশের সব পৌর মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে নাগরিক সেবা বাড়াতেও মেয়রদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার সকালে সচিবালয়ে পৌর মেয়রদের কাছে ডাম্পট্রাক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কোরবানির বর্জ্যের কারনে মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পৌরসভাই একমাত্র সংগঠন যারা কর নির্ধারণ করতে পারে। তাই নিজেদের অর্থের সংস্থান নিজেদের করার জন্য মেয়রদের প্রতি আহবান জানান তিনি।
এসময় ৪৮টি পৌরসভার জন্য মেয়রদের কাছে ৭৮টি ডাম্পার ট্রাকের চাবি হস্তান্তর করেন মোশাররফ হোসেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: