পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনে করে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় বেশ কয়েকটি ট্রেন।
বড় ধরনের ভোগান্তি নেই বলে জানিয়েছেন যাত্রীরা। তবে দুই একটি ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্ত্তী জানিয়েছেন, ঈদ উপলক্ষে কমলাপুর থেকে প্রতিদিন ৬৯টি ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।
আজ থেকে নেত্রকোনা রুটে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ নামে নতুন একটি ট্রেন চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
রেলমন্ত্রী মুজিবুল হক দুপুরে এ ট্রেনটির উদ্বোধন করবেন বলেও জানা গেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: