হজ করতে গিয়ে সৌদিআরবে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭ জন। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে আজ-শুক্রবার এ তথ্য দিয়েছে।
মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ৯ জন নারী।
ধর্ম মন্ত্রণালয় হজ বুলেটিনে ও নিজস্ব ওয়েব সাইটে নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেছে।
বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত হজ পালনের জন্য এক লাখ এক হাজার ৮২৯ বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ১৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ৬১৪ জন হজ পালন করছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: