বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা সৌদিআরবে পবিত্র ওমরাহ পালন করেছেন।
বৃহস্পতিবার রাতে মক্কায় ওমরাহ হজ পালন করেন খালেদা জিয়া। এসময় তার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যন্যা সদস্য ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, প্রেস সচিব, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, আলোকচিত্রী ও পরিচারিকা খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ হজ পালন করেন।
এখন হজের আনুষ্ঠানিকতা পালনের প্রস্তুতি নিচ্ছেন।
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে পরিবারের সদস্যদের নিয়ে হজ পালন করছেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: